ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান: দালাল চক্রের সাত সদস্যের সাজা

NJ
মে ৭, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) ও তানভীর মাহতাব (৩৩)।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আটক সাতজনের মধ্যে চারজনকে ১০ দিন করে এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়।

অভিযানে র‍্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাসপোর্ট অফিসে দালালদের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।