ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

মাছঘাট থেকে ২০০ কেজি জাটকা উদ্ধার

NJ
এপ্রিল ১৯, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরে পরিত্যক্ত অবস্থায় ২০০ কেজি (৫ মণ) জাটকা ইলিশ উদ্ধার করেছে নৌপুলিশ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে শহরের ৩ নম্বর মাছঘাট থেকে এসব জাটকা ইলিশ জব্দ করে সদর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।

উদ্ধার করা এসব মাছের বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান।

তিনি বলেন, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ৩ নম্বর মাছঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে মৎস্য অধিদপ্তরকে জানানো হয়। তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্থানীয় দরিদ্র মানুষ ও এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।