ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাও. মইনুউদ্দিন

NJ
মে ২২, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১১ নং ওয়ার্ডের হাজীগঞ্জ, এম সার্কাস ও কিল্লার পুল এলাকার সক্রিয় জামায়াতে নেতা-কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ।

​২২ মে (শুক্রবার) বাদ আসর তিনি উক্ত এলাকার নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ করেন এবং স্থানীয় অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

​এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে মাওলানা মইনুউদ্দিন আহমাদ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ​পরিদর্শনকালে বিশিষ্ট ব্যবসায়ী অসুস্থ মুস্তাকিম চৌধুরী ও জহিরুল ইসলামের খোঁজ-খবর নেওয়া এবং তাদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

​নাসিক ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খোরশেদ আলমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের সভাপতি ডা.আলী আশরাফ খান, ওয়ার্ড সেক্রেটারি মো. খোকন মিয়া, স্থানীয় জামায়াতে নেতা শফিউর রহমান অপু, সোহেল মিয়াসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।