ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের চাষাড়ায় মুখে লাল কাপড় বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

NJ
মে ২১, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের চাষাড়ায় মুখে লাল কাপড় বেঁধে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছে কিছু যুবক।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কয়েকজন ব্যক্তি মুখে লাল কাপড় বেঁধে চাষাড়া গোল চত্ত্বরের সামনে থেকে প্রধান সড়কে মিছিল বের করে।

এ সময় তারা, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা, শেখ হাসিনা” স্লোগান দিতে থাকে। মিছিলটি সংক্ষিপ্ত সময়ের জন্য চললেও এতে পথচারীদের মধ্যে কৌতূহল ও কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, মিছিলকারীদের অধিকাংশই অপরিচিত হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তারা দ্রুত মিছিল শেষ করে এলাকা ত্যাগ করে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।