নিজস্ব প্রতিবেদক: মহানগর বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পিতা বিশিষ্ট সমাজ সেবক মরহুম দৌলত খানের মৃত্যুবার্ষিবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বাদ যোহর দেওভোগ জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় জাকির খানের পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মাদ্রাসার ছাত্র, হাফেজ, শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহন করেন।
দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ৩ হাজার ছাত্র, শিক্ষকসহ প্রায় ৫ হাজার লোকের মাঝে তবারক বিতরন করা হয়।
এদিকে, পাইকপাড়া জামে মসজিদে এনামুল হক সোহানের পক্ষ থেকে জাকির খানের পিতা বিশিষ্ট সমাজ সেবক মরহুম দৌলত খানের মৃত্যুবার্ষিবী উপলক্ষে বাদ আছর দোয়ার আয়োজন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


