ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

এনায়েত নগর ইউনিয়নে সোহেল খানের নেতৃত্বে মশক নিধন কর্মসূচি পালিত

NJ
এপ্রিল ২৫, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী সোহেল খানের নেতৃত্বে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার ( ২৫শে এপ্রিল) ফতুল্লার এনায়েত নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে এবং এক নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ সোহেল খানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় সোহেল খান টীমের পক্ষ থেকে বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের বিষয় মশক নিধন কর্মসূচি। যা আমাদের জনস্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি একটি উদ্যোগ।

তিনি আরো বলেন, আমরা সবাই জানি, মশা শুধু বিরক্তির কারণ নয়, বরং এটি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া সহ নানা মারাত্মক রোগের বাহক। প্রতি বছর এইসব রোগে বহু মানুষ আক্রান্ত হয়, এমনকি অনেকেই প্রাণ হারায়। তাই মশা নিধন শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক কর্তব্য হিসাবে আমরা মানবতায় পাশে দাড়ানোর চেষ্টা মাত্র।

মশার বিস্তার মূলত আমাদের অসচেতনতার ফল। যেখানে-সেখানে পানি জমে থাকা, অপরিষ্কার পরিবেশ, ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি—এসবই মশার বংশবিস্তারের জন্য আদর্শ স্থান তৈরি করে। তাই মশা নিধনের জন্য শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন আমাদের সম্মিলিত প্রচেষ্টা।

 

এনায়েত নগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক টিমের সম্মানিত সভাপতি মাওলানা ইউনুস আলী বলেন , বাসাবাড়ি ও আশেপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মশারি ব্যবহার এবং প্রয়োজনে রিপেলেন্ট ব্যবহার করতে হবে। স্থানীয় প্রশাসনের মশক নিধন কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করতে হবে। আমরা যদি সবাই সচেতন হই এবং নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে মশাবাহিত রোগ থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব। মনে রাখতে হবে—“নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি”—এই নীতিতেই আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, আমি এই কর্মসূচির সফলতা কামনা করছি এবং আশা করছি, আমরা সবাই মিলে একটি স্বাস্থ্যসম্মত, মশামুক্ত পরিবেশ গড়ে তুলতে পারবো।

এ সময় , অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক টিমের সম্মানিত সভাপতি মাওলানা ইউনুস আলী অর্থ সম্পাদক মাওলানা দেলোয়ার গাজী সদস্য মোঃ কাজিম উদ্দিন মোহাম্মদ আলী নেওয়াজ, ডাক্তার মোঃ অলিউল্লাহ মোহাম্মদ রাকিব, মোঃ শাওন মোহাম্মদ সাঈদ মোহাম্মদ খবির মোঃ রনি, মোঃ লিটন মিয়া, মোহাম্মদ আখতার হোসেন হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন মোহাম্মদ মামুন মোঃ জহিরুল ইসলাম রনিসহ অন্যান্য সদস্যবৃন্দ এলাকাবাসির পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শরীফ আহমেদ লিপন, মোহাম্মদ তৈয়ব, মোঃ রিপনসহ সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।