ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ১৩টি কচ্ছপ উদ্ধার

NJ
এপ্রিল ১৮, ২০২৬ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পাচারের সময় ১৩টি কচ্ছপ উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব কচ্ছপ আটক করা হয়।

এঘটনায় জেলা প্রশাসন নারায়ণগঞ্জের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কচ্ছপগুলো বিভিন্ন আকারের ছিল এবং সেগুলো অবৈধভাবে অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে, পুলিশ ও স্থানীয় জনগণের উপস্থিতিতে বৈদ্যের বাজার ঘাট এলাকায় কচ্ছপগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে বন্যপ্রাণী শিকার বা পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।