ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় রি-রোলিং স্টিল মিলে ‘গ্যাস বিস্ফোরণ’ দগ্ধ ৪ শ্রমিক

NJ
মে ২০, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার পাগলা রসুলপুর এলাকার সিএসআরএম রি-রোলিং স্টিল মিলে কাজ করার সময় গ্যাসের বোতল বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মো. মিজান (৪০), মো. সুমন (৩৩), মো. মিলন (৩৫) ও উজ্জল (৩২)। এদের প্রত্যেকের শরীরের দুই থেকে তিন শতাংশ দগ্ধ হয়েছে বলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট থেকে পাওয়া তথ্যে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা যায়, স্টিল মিলে লোহা গলানোর কাজ চলাকালে শ্রমিকদের অসাবধানতাবশত পাশে থাকা একটি গ্যাসের বোতলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা চার শ্রমিক অগ্নিদগ্ধ হন।

দুর্ঘটনার পর মিলের অন্যান্য কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠান।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। আহতদের চিকিৎসা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।