ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’

NJ
মে ১৯, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে ভূমি সেবা আরও সহজ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সংক্রান্ত সেবা সহজ ও ডিজিটাল ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার (১৯ মে) উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। সেবাগ্রহীতারা সরাসরি স্টলে এসে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এবারের মেলার প্রতিপাদ্য “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ”। ভূমি সেবা আরও সহজ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেলায় প্রতিদিন সাধারণ মানুষের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।