নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
রোববার (১৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটির তালিকা তার হাতে তুলে দেওয়া হয়।
সাক্ষাৎকালে সংগঠনের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সচিব মোহাজ্জেম হোসেন সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলশান আফরিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হাসান (রুমি), যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ইমন ও কাউসার আহমেদ সুমন।
এছাড়াও মহানগর শাখার আহ্বায়ক মেহেদী হাসান মিরাজ, সদস্য সচিব আলিমুল ইসলাম সিফাত এবং সদস্য আতাহারুল হক আকাশ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ‘আমরা জুলাই যোদ্ধা’ নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সংগঠনের ইতিবাচক কার্যক্রমকে স্বাগত জানিয়ে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


