ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে ১০ কেজি ও ফতুল্লায় দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

NJ
মে ১৭, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১০ কেজি গাঁজাসহ একজনকে এবং ফতুল্লা মডেল থানা পুলিশ ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।

রবিবার (১৭ মে) র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ সুত্রে জানা যায়, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার মন্টু মল্লিকের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন (৫২) কে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার কামাল হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল রবিবার (১৭ মে) রাত আনুমানিক ১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চট্টগ্রাম–ঢাকা মহাসড়কের ১০ তলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এ সময় এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা অবস্থায় তাকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত সোহেল রানা (৩৭), কুমিল্লার সদর দক্ষিন থানার জঙ্গলপুর এলাকার শাহজাহানের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলায় পরিবহন, সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে জানা যায়।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও র‍্যাব নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।