ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

মাসদাইরে ৩ র‍্যাব সদস্যকে কুপিয়ে জখম

NJ
মে ৫, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে মাদক বিরোধী এক অভিযানে তিন র‍্যাব সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‌্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১ টার দিকে মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে র‌্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। সেই সঙ্গে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিনজন র‍্যাব কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে তথ্য সংগ্রহের জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যায়।

এ সময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত র‍্যাব কর্মকর্তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।

তবে এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের কিছু জানানো হয়নি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, আমরা ঘটনা শুনেছি, তিনজন র‍্যাব কর্মকর্তা তথ্য সংগ্রহের জন্য গেলে স্থানীয় সন্ত্রাসী দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।