ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

NJ
মে ৩, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২ মে) দিনগত রাত সোয়া ১টার দি‌কে মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোরের সামনে পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নাহিদ মিয়া (২৫)। তাঁর বাড়ি নড়াইল জেলার ডৌয়াতলা এলাকায়।

ডিবি পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে নাহিদকে আটক করে। পরে তাঁর কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।