ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত

NJ
মে ১৪, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয় এক ভূমি কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আড়াইহাজার পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলার মীরেরটেক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাজী মোঃ আনোয়ার হোসেন।

জানা গেছে, তিনি প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। পথে সোনারগাঁয়ের মীরেরটেক এলাকায় পৌঁছালে একটি দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।