ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে বা‌ড়ি‌তে ডাকাত‌দের হানা, ব্যবসায়ী নিহত

NJ
মে ১৪, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গভীর রাতে বাড়িতে হামলার ঘটনায় নজরুল ইসলাম (৪৬) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পাঁচপীর দরগাহ সংলগ্ন মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে ও মোগরাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, মুখোশধারী একদল ডাকাত লুটপাটের পর তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, গভীর রাতে ৪-৫ জনের একদল মুখোশধারী ব্যক্তি বাড়ির সামনে এসে তাঁর স্বামীর নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পর তারা ঘরে ঢুকে নজরুল ইসলামকে হাত-পা বেঁধে মারধর শুরু করে। একপর্যায়ে তাঁকেও হাত-পা ও গলা বেঁধে নির্যাতন করা হয়। ডাকাতরা ঘরের চাবি নিয়ে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

শাহানাজ বেগমের দাবি, ডাকাতরা চিনে ফেলার আশঙ্কায় তাঁর স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। হামলায় আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা নজরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

তবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।