ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় গাঁজা, সোনারগাঁয়ে ফেনসিডিল উদ্ধার: মাদক ব্যবসায়ী আটক

NJ
মে ১৩, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। পৃথক অভিযানে সোনারগাঁ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ফতুল্লা থানার পাগলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি গাঁজাসহ ঢাকার লালবাগ থানার গোলাম সারোয়ারের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৮), কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, আটক আমিনুল একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

পৃথক আরেকটি অভিযানে ১৩ মে রাত ১টার দিকে সোনারগাঁ থানার চেংগাইন এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল সোনারগাঁ থানায় জমা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।