ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

NJ
মে ৭, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পশ্চিম দেওভোগ এলাকার হাশেমবাগ তসলিমপট্টিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার একটি দল পরিত্যক্ত একটি টিনশেড বাড়িতে অভিযান চালায়। এ সময় কাশিপুর এলাকার বাসিন্দা রনিকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৫টি স্টিলের তলোয়ার, চারটি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের কুড়াল ও একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার রনি ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী–এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম–এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিসহ পলাতক অন্য আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।