ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক, কারাদণ্ড

NJ
মে ৭, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে মোবারক করিম স্বাধীনকে ৩ পিস ইয়াবা ট্যাবলটসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে জনতা। পরে মাদক সেবনের অভিযোগে ভ্রামমান আদালত তাকে ৩ দিনের কারাদন্ড প্রদান করেন।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দণ্ড দেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের কবরস্থান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন পিস ইয়াবাসহ মোবারক করিম স্বাধীনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের সমর্থকেরা তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. আসাদুর রহমান। মাদক সেবনের দায়ে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, ঘটনার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম।

অভিযোগ রয়েছে, গাজী মাসুদের অনুসারীরা তাঁকে পাশ্ববর্তী কড়ইতলা গ্রামে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। তাঁকে রক্ষা করতে গিয়ে বিএনপি নেতা দাইয়ানও আহত হন। এ ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।