ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

উচ্ছেদ কার্যক্রম চলাকালে এনসিসি’র কর্মচারীদের ওপর হকারদের হামলা

NJ
মে ৫, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ কার্যক্রম চলাকালে সিটি করপোরেশনের কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন কর্মচারী আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে  নগরীর চাষাড়া নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নগরীর বিভিন্ন সড়কে হকার উচ্ছেদ কার্যক্রম শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কাজে নিয়োজিত কর্মচারীরা। এসময় নগরীর প্রেসক্লাবের সামনে হকাররা মিছিল নিয়ে এসে কর্মচারীদের ওপর হামলা চালায়।

এতে জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারীসহ অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হন। হামলার সময় আহতদের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। তবে হামলাকারী হকারদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, হকারদের এমন আচরণ অত্যন্ত বাড়াবাড়ি। তাদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা চলছিল।

কিন্তু ধৈর্য্য না রেখে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। যারা হামলায় জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।