ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

টিম খোরশেদের উদ্যোগে নারায়ণগঞ্জে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু

NJ
মে ৫, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে সাধারণ মানুষের জরুরি চিকিৎসা সেবা সহজ করতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও করোনা হিরো হিসেবে দেশ বিদেশে ব্যাপক আলোচিত মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বাধিন টিম খোরশেদ।

“সবার আগে বাংলাদেশ, হৃদয়ে নারায়ণগঞ্জ” স্লোগানকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে এ সেবা শুরু করা হয়েছে।
প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ শহরের ১১ নং ওয়ার্ড থেকে ১৮ নং ওয়ার্ড পর্যন্ত বাসিন্দারা এই সেবা গ্রহণ করতে পারবেন। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের বাসা থেকে খানপুর হাসপাতাল, ভিক্টোরিয়া হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে নেওয়া যাবে। এছাড়া বাসা বা হাসপাতাল থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য আনা-নেওয়ার সুবিধাও থাকবে।

শুধু রোগী পরিবহনই নয়, মৃত ব্যক্তির মরদেহ বাসা থেকে কবরস্থান বা শ্মশান পর্যন্ত বিনামূল্যে বহনের সুবিধাও রাখা হয়েছে।
সেবা নিতে যোগাযোগ করতে বলা হয়েছে এই নম্বরগুলোতে: ০১৭০৬৮৩৩০৯৪ এবং ০১৩৫৭০৭৭৮১২।

 

টিম খোরশেদের উদ্যোগে নারায়ণগঞ্জে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু

সংশ্লিষ্টরা জানান, আপাতত পরীক্ষামূলকভাবে এই সেবা শহরের মধ্যে সীমাবদ্ধ রাখা হলেও জনগণের সাড়া ও উপকারিতা বিবেচনায় পর্যায়ক্রমে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় আলাদা অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই সেবা ঢাকা পর্যন্ত সম্প্রসারণেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

খুব শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেবাটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। তবে এরই মধ্যে নগরবাসী পরীক্ষামূলকভাবে এই বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবা ব্যবহার করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।