ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

NJ
মে ৪, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে) ভোররাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. শফিকুল ইসলাম (৩৪), মৃত জহর আলীর ছেলে। তার স্থায়ী ঠিকানা শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাঁও গ্রামে হলেও বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল নামের এক ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।