ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য জাহাঙ্গীর

NJ
মে ৪, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের দেওভোগে অবস্থিত ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জাহাঙ্গীর আলম।

৪ মে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ছয় মাস মেয়াদে এই এডহক কমিটি কার্যকর থাকবে।

কমিটির সভাপতি হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের সাবেক এমপি আবুল কালামের কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. শহিদুল ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত রেবেকা।

অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।