ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

প্রথম নির্বাচনেই বিজয়ের চমক

NJ
মে ৪, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জার্নাল ডেস্ক: রাজনীতিতে যোগ দিয়ে প্রথম নির্বাচনেই চমক দেখাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তার দল টিভিকে। ফলে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়ই হচ্ছেন কি না, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

সর্বশেষ খবর অনুযায়ী, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৬টি এগিয়ে রয়েছে বিজয়ের দল টিভিকে। দ্বিতীয় অবস্থানে থাকা বিরোধী দল এআইএডিএমকে এগিয়ে রয়েছে ৭৮ আসনে। আর শাসক দল ডিএমকে এগিয়ে মাত্র ৪৭টি আসনে। দুটি আসনে এগিয়ে রয়েছে অন্য প্রার্থীরা।

রাজ্যে ক্ষমতায় যেতে দরকার ১১৮ আসন। সেক্ষেত্রে বিজয়ের দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে এআইএডিএমকে’র সঙ্গে জোট বাঁধতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। সেটি হলে প্রধান শরিকের নেতা হওয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন থালাপতি বিজয়।

সূত্র: এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।