ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

narayanganjjournal
এপ্রিল ১৮, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ: লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় একটি উপকূলীয় শহরের নিকটবর্তী তীর থেকে গত কয়েক দিনে অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

এর মধ্যে এক বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে শনিবার জানিয়েছে ত্রিপোলি-ভিত্তিক চিকিৎসকদের একটি দল।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, ত্রিপোলি থেকে ১১৭ কিলোমিটার পশ্চিমে জুওয়ারা উপকূল থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

সেন্টার জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ১৪ জনের মরদেহ যথাযথ নিয়ম মেনে দাফন করা হয়েছে আর একজন বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্তের পর ত্রিপোলিতে থাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাকি দুই মৃতদেহের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সেন্টারের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে দেখা গেছে, চিকিৎসাকর্মীরা মরদেহগুলো সাদা প্লাস্টিকের ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলছেন।

২০১১ সালে নেটো-সমর্থিত বিদ্রোহে তৎকালীন একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে যাওয়ার প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে।

যুদ্ধবিগ্রহ ও দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের মানুষ লিবিয়া হয়ে বিপজ্জনক মরুভূমি এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।