ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে জনসাধারণের সচেতনতা অপরিহার্য।
যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শনিবার (২ মে) ফতুল্লার ডিএনডি বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ কর্মসূচি বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং প্রধানমন্ত্রী তারেক জিয়ার দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় গ্রহণ করা হয়েছে বলে জানান মামুন মাহমুদ।
এছাড়াও মামুন মাহমুদ আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিল্প বর্জ্য যাতে খাল-নদীতে না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট মালিকদের সচেতন হতে পারে।
এ সময় স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল খনন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হলে ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশা করছেন।


