নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং কল-কারখানায় বঞ্চনা নিরসনের অঙ্গীকার নিয়ে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে ‘জাতীয় শ্রমিক শক্তি’। শুত্রবার (১ মে) বিকেল ৩ ঘটিকায় সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পঞ্চবটী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই বিশাল কর্মসূচি পালিত হয়।
সংগঠনের নারায়ণগঞ্জ জেলা নেতা সজীব হোসেন ইবুর নেতৃত্বে আয়োজিত এই র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে সজীব হোসেন ইবু। তিনি তার বক্তব্যে বলেন, “জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সাহাব উদ্দিন শান্ত ভাইয়ের নেতৃত্বে আমরা একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট গড়ে তুলছি। আমাদের মূল লক্ষ্য হলো শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করা। নারায়ণগঞ্জের কোনো শিল্পপ্রতিষ্ঠানে যেন কোনো শ্রমিক বঞ্চনার শিকার না হয় এবং প্রত্যেকে যেন তাদের সঠিক পাওনা বুঝে পায়, সেটিই আমাদের মূল অঙ্গীকার।
”সমাবেশে সংহতি প্রকাশ করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি শ্রমিকদের কল্যাণে এই ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে হবে।
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা সংগঠক সোহাইল ইসলাম ইফতি বলেন, সজীব হোসেন ইবুর বলিষ্ঠ নেতৃত্বে আজ নারায়ণগঞ্জে শ্রমিক ও যুব সমাজ ঐক্যবদ্ধ। এই ঐক্য আগামী দিনে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে পাহাড়সম ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক শাহাবুদ্দিন শান্ত এবং ফয়সাল আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি’র নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, নারায়ণগঞ্জ জেলা মহানগর আহবায়ক শওকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারী, যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ানসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ।
র্যালিটি পঞ্চবটী এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। বক্তারা আগামী দিনে শ্রমিকদের জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


