ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

পরিত্যক্ত অবস্থায় ৬টি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার

NJ
মে ১, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতু এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় কাঁচপুর সেতুর পশ্চিম পাশে পিলারের খাদের ভেতর এই অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬টি ওয়ান শুটার গান, ১টি কার্তুজ, ৪টি স্প্রিং, ১টি স্টিলের ধাতব পাত এবং ১টি হেসকো ব্লেড উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামাদি ইতোমধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্ত করতে র‌্যাবের পাশাপাশি জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।