ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ওপর হামলা চালিয়ে শর্টগান ছিনতাই

NJ
মে ১, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অভিযান ও ছিনতাইয়ের অভিযোগের তদন্তে গিয়ে টহল পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি শর্টগান ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। সন্ত্রাসী হামলায় এএসআই সোহেল (৪০) ও কনস্টেবল ফয়সাল (৩২) আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করে।

পরে সেখান থেকে গুরুতর জখমপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ফয়সালকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা রাজারবাগে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২ টার দিকে উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার হাবিব নগর রোডে শর্টগান ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৪ ঘন্টা পর শুক্রবার ভোর ৬টার দিকে ঘটনাস্থলের পাশেই একটি বেল গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া শর্টগানটি উদ্ধার করে। এবং সন্দেহভাজন পাঁচজনকে আটক করে।

আটককৃতরা হলো পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে আলামিন (২৬) এক এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিফাত (২২) একই এলাকার মৃত কিসমত আলী মিয়ার ছেলে আমির (৬৮) তার স্ত্রী সালমা বেগম (৬২) তার ছেলে সাব্বির (৩০)।

পুলিশ জানায়, রাত সোয়া ২টার দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ লিমা-৪ টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে গেলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় কনস্টেবল ফয়সাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার ডান হাতের দুইটি আঙুল কেটে যায় এবং পেটে গুরুতর আঘাত লাগে। এ ছাড়া এএসআই সোহেল রানাকেও হাঁটুর নিচে কুপিয়ে আহত করা হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা কনস্টেবলের কাছে থাকা সরকারি শর্টগান ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। পরে সেখান থেকে গুরুতর জখমপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ফয়সালকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা রাজারবাগে প্রেরণ করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, রাতে পুলিশের নিয়মিত টহল চলাকালে ছিনতাইকারীরা হামলা চালিয়ে অস্ত্রটি নিয়ে যায়। তবে পরে ঘটনাস্থলেই অস্ত্রটি ফেলে রেখে পালিয়ে যায় তারা। আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ছিনতাই হওয়া অস্ত্রটি সকালে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরো জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৯ মার্চ শহরের নিতাইগঞ্জে নগরভবনের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর পুলিশের পোশাক পরা এক সদস্যের মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্রের মুখে তার সরকারি পিস্তলটি ছিনতাই করে তিনজন যুবক। যদিও পরে অস্ত্রটি উদ্ধার ও জড়িত হিসেবে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার এক সপ্তাহ না পেরোতেই ১৫ মার্চ শহরের উকিলপাড়া রেললাইনে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রেতাদের মারধরের শিকার হন রেল পুলিশের দুʼজন সদস্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।