নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রত্যেকটি শ্রমিককে মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সকল শ্রমিকদের প্রতি সম্মান প্রদর্শন করে শ্রমের মহত্বকে উদযাপন করা হয়।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, প্রত্যেকটি উন্নতির পেছনে যেমন একজন শ্রমিকের ভূমিকা থাকে তেমনি প্রত্যেকটি শ্রমিকের পরিশ্রমের পিছনে একটি স্বপ্ন পূরণের গল্প এবং আশার আলো থাকে।
তবে বর্তমানে শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় না। তাই প্রত্যেকটি শ্রমিক মে দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সজাগ হতে হবে।
প্রত্যেকটি শ্রমিকের কঠোর পরিশ্রমের বিনিময়ে আমরা আধুনিক সভ্যতার সুফল ভোগ করি। তাই আমাদের বুঝতে হবে প্রত্যেকটি পেশারই সম্মান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


