ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে নসিমন-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২

NJ
এপ্রিল ২৪, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নসিমন ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিশনন্দী ফেরিঘাট-আড়াইহাজার সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। আহত দুজনসহ তিনজনই সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে সিএনজিটি বিশনন্দী ফেরিঘাটের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন আড়াইহাজারের দিকে যাচ্ছিল। এ সময় নসিমনটি বেপরোয়াভাবে এসে সিএনজিকে ধাক্কা দিলে সেটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং দুইজন আহত হন।

দুর্ঘটনার পরপরই নসিমনের চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নসিমন চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।