ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি

নারায়ণগঞ্জ সিটি পার্ক লেক জল্লারপাড়ায় গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

narayanganjjournal
এপ্রিল ১৮, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের ১৭ নং ওয়ার্ডের জল্লারপাড়া মসজিদ সংলগ্ন নারায়ণগঞ্জ সিটি পার্ক লেকে গোসল করতে নেমে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

মৃত দুই শিশু সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকায় আলমাস মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

শিশুদের বাবা-মা জানান, শুক্রবার বিকেলে দুই ভাই লেকের সামনে মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর তারা বাড়িতে ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজির পর লেকের পাশে তাদের পাঞ্জাবি ও জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে চিৎকার শুরু করেন তারা।

পরে স্থানীয়রা এসে পানিতে নেমে খোঁজাখুঁজি করে প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে। পরে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।