ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে দোয়া

NJ
এপ্রিল ১৭, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মার নামাজের পর কাশীপুর কেন্দ্রীয় ঈদ মসজিদ সহ শহরের ১৮ টি মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার আয়োজন করে মরহুমের ছোট ভাই মো.রবিন খান।

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে দোয়া ও মোনাজত পরিচালনা করেন মুফতি আমিনুল ইহসান।

জানাগেছে, ১ নং বাবুরাইল তারা মসজিদ নিবাসী বীর মুক্তিযোদ্ধা মৃত মো. মুসলিম আলি খানের বড় ছেলে মৃত মো. তানবীর আহমেদ ফিরোজ খান সাবেক সদর থানার যুবদলের যুগ্ন আহবায়ক ছিল।

২০০৪ সালে ১২ এপ্রিল কোর্ট থেকে হাজিরা দিয়ে আসার সময় উওর চাষারায় এ বি সি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।

নিহতের ঘটনার পর ১০ জন এবং অজ্ঞত ৭-৮ জনের নাম অজ্ঞাত নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়।

তৎক্ষণাৎ ৪ জন আসামি গ্রেপ্তার হলেও অদৃশ্য কারণে দীর্ঘ ২২ বছর যাবত বাকি আসামিদের আইনের আয়ত আনা সম্ভব হয়নি। মামলাটি এখনো আদালতে চলমান রয়েছে বলে জানা যায়।

নিহতের ছোট ভাই রবিন তার ভাইয়ের হত্যার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন প্রশাসন ও আদালতের কাছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।