ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সঙ্গে খোরশেদের সাক্ষাৎ

NJ
এপ্রিল ১৬, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান তারা এবং তার সফলতা কামনা করেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবামূলক কাজের পরিধি বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, বাচ্চু বেপারী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, রানা মুন্সী, মুসা মিয়া, রহিম, জামাল হোসেন, রাসেল আহমেদ মনির, কুতুবউদ্দিন, ঈমন, মাসুম, মাসুদ আহমেদসহ আরও অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।