ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে সেনা মোতায়েন

NJ
জুন ২২, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। তবে নারায়ণগঞ্জে কত প্লাটুন সেনাসদস্য মোতায়েন করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থেকে দায়িত্ব পালন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।