ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

শব্দ দূষণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান, ৪ যানবাহনকে জরিমানা

NJ
মে ১৯, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে চারটি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি হর্নও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলায় জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব যানবাহন থেকে মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি শব্দ দূষণকারী চারটি হর্ন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান জানান, নগর এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।