ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে

NJ
মে ১৭, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে নুরুদ্দিন হাওলাদার (৩২) নামে এক ঠিকাদারকে দিনে-দুপুরে সবার সামনে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে গঙ্গানগর এলাকার আব্দুর রব ও তার ছেলে হৃদয় (২৮) ও শুভ (২২) এ ঘটনা ঘটিয়েছে।

রবিবার (১৭ মে) ভোর ৬ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোনারগাঁ উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদার নুরুদ্দিন হাওলাদার (৩২) শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

নিহত নুরুদ্দিন নিউটাউন আবাসিক এলাকার সোহেল মিয়ার বাড়ির নিচ তলার ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করে আসছিলেন। তিনি ভোলা জেলার পশ্চিম ইলিশা উপজেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, প্রায় ২ বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির ঠিকাদারি কাজ করেছিল আমার স্বামী। কাজ শেষ করে দেয়ার পর পাওনা টাকা পরিশোধ না করে উল্টো আরো কাজ করতে দীর্ঘদিন যাবত চাপ ও হুমকি দিয়ে আসছিলো আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত নুরুদ্দিনের ভাই মিজান রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে মটরসাইকেলে করে আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ এসে আমার ভাইকে বাড়ি থেকে ডেকে সামনের রাস্তায় তর্কাতর্কি করছিলো। হঠাৎ হৃদয়ের পকেটে থাকা সুইচ গিয়ার বের ৩টি আঘাত করে। এর একটি বুকের বাপাশে লাগে। আমি ৭ তলা থেকে নেমে আসতে আসতে তারা মটরসাইকেলে করে পালিয়ে যায়। প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬ টায় আমার ভাই মারা যায়। নুরুদ্দিনের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এলাকাবাসী জানান, নুরুদ্দিনের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র সাড়ে ৩ মাসের শিশু সন্তানকে নিয়ে নিহতের স্ত্রীর কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) জামাল হোসেন বলেন, আমরা গতকালই অভিযোগ পেয়েছি। ঘটনা পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।