ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া শটগান কার্তুজসহ যুবক গ্রেপ্তার

NJ
মে ১০, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শর্টগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার (৯ মে) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই শর্টগান ও কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব–১১ এর মিডিয়া কর্মকর্তা উজ্জ্বল।গ্রেপ্তারকৃত পলাশ হোসেন আকাশ (৩২) ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, পলাশ হোসেন আকাশ নামে এক ব্যক্তি থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপন স্থানে রাখার উদ্দেশ্যে সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে। 

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পলাশ হোসেন আকাশকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি শটগান ও তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন মো: রওনক এরফান খান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।