ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

NJ
মে ৯, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লায় মাদক বিরোধি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- জুয়েল (২৩) ও মো. রমজান (২১)।

উদ্ধারকৃত মাদক দ্রব্যেে মধ্যে জুয়েলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। রমজানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ১৫০ পুড়িয়া গাঁজা ও ৫ হাজার টাকা জব্দ করা হয়।

শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এর আগে, শুক্রবার (৮ মে) রাত ৮টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়|

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।