ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

NJ
এপ্রিল ২৮, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

র‍্যালির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য রাষ্ট্রীয়ভাবে আইনগত সহায়তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার। লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প খরচে বা বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছেন, যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, সিনিয়র জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।