নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা কারাগারের পাশে ঝুটের গুদাম ও স’ মিলে (গাছ কাটার করাত কল) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাতটায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত পাঁচটি ইউনিট। তবে, রাত পৌনে নয়টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া যায়নি বলে জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ করা দমকল কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাশের করাত কলে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, “আমাদের আগুন নেভানোর কাজ চলছে। আশা করছি- দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


