ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা

NJ
এপ্রিল ২০, ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও র‍্যাব-১১ এর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স সেলিনা ট্রেডার্স’ দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করে।

র‍্যাব-১১ জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।