ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

হকার প্রসঙ্গে তিন প্যারা

NJ
এপ্রিল ২০, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগগঞ্জ জার্নাল ডেস্ক: আজকে গণ সংহতি আন্দোলনের নেতা অন্জন দাস এর হকারদের পক্ষে মিছিল সমাবেশ করা নিয়ে অনেকে বিস্মিত হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন।

তবে আমি বিস্মিত হয়েছিলাম ১৩ এপ্রিল যেদিন হকারদের উচ্ছেদ করা হলো তখন গণ সংহতি নেতাদের হকারদের বিপক্ষে অবস্থান দেখে। তরিকুল সুজনকে, অন্জন দাসকে হকারদের বিপক্ষে জোরালো বক্তব্য রাখতে দেখে এই দলটি সম্পর্কে আমার প্রশ্ন তৈরী হয়েছিলো। এ দলটি বাম না ডান? সব সময় তাদের কথা বার্তা, কর্মকান্ডে ভেবেছিলাম তারা বাম। কিন্তু ১৩ এপ্রিল বিস্মিত হয়ে দেখলাম সব সময় বাম নেতা ভাবা তরিকুল সুজন হকারদের বিপক্ষে বক্তব্য রাখছে। কমিউনিস্ট পার্টি, বাসদ যেমন বাম, তারা সব সময় শ্রমিকের পক্ষে। এবারো তারা হকারদের পক্ষে। কমিউনিষ্ট পার্টির ইকবাল ভাই সে জায়গা থেকেই ২০ এপ্রিল হকারদের পক্ষে নেমেছেন।

তেমনি গণসংহতি বাম দল হিসেবে এর নেতা অন্জন দাস আজকে হকারদের পক্ষে মিছিল করবে এটা স্বাভাবিক ছিলো। কিন্তু বাদ সেধেছে তাদের আগের অবস্থান। দলগতভাবে গণসংহতি বাম না ডান – এ অবস্থান তাদের পরিস্কার করা উচিৎ।

এবারের হকার ইস্যুতে নগরবাসীর বিশাল অংশ হকারদের ফুটপাতে বসতে দেয়ার বিপক্ষে। ৮ দিন পরেও তাদের প্রতি মানুষের সহানুভূতি তৈরী হয়নি। কারণ ৫ আগষ্টের পর নগরীতে যেন হকার বিস্ফোরণ হয়েছে। আগের তুলনায় অন্তত ৫ গুণ লোক হকারি শুরু করেছে। ফুটপাতের দুই পাশ ছাড়িয়ে রাস্তাও দখল করে ফেলেছিলো তারা। প্রেসক্লাবের সামনের ফুটপাতের অর্ধেকটা জুড়ে বিশাল এক টেবিল তৈরী করে পাঞ্জাবির দোকান দিয়েছিলো রোজায়। পথচারীদের ফুটপাতে ওঠানামা বন্ধ। এটার মতোই সারা শহরকে তারা মার্কেট বানিয়ে ফেলেছিলো।

আমি সব সময় হকার উচ্ছেদের বদলে হকার নিয়ন্ত্রণের পক্ষে। কিন্তু এবার তারা এত অতিষ্ঠ করেছে যে তাদের পক্ষে এক কলমও লিখতে ইচ্ছে করে না। আমরা তাদের মানবতা দেখাই আর লাভ হয় সন্ত্রাসী, চাঁদাবাজদের।

 

লেখক: শরীফ উদ্দিন সবুজ, সাবেক সাধারন সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।