ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন আবুল কালাম

NJ
এপ্রিল ২০, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এমপি তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম ও রুবেলা প্রতিরোধে এ ধরনের ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২০ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ১৮ হাজার ৪৬৭ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৫৩৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য উপজেলায় ১২০টি অস্থায়ী এবং ১টি স্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিউর রহমান জানান, নির্ধারিত কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা প্রদান করা হবে এবং অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।