ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা- মাসুদুজ্জামানকে জেলা পুলিশের সম্মাননা

NJ
এপ্রিল ২০, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করায় মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানকে সম্মাননা দিয়েছে জেলা পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা প্রমুখ।

এর আগে গত ১১ এপ্রিল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদেরও সম্মাননা প্রদান করে জেলা পুলিশ।

সেসময় বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সকে সম্মাননা ক্রেস্ট, ব্যবসায়ী মোরশেদ সারোয়ার সোহেল ও আহমেদুর রহমান তনুকে সম্মাননা ক্রেস্ট এবং ২২ জন স্বেচ্ছাসেবীকে সনদ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।