ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞান চর্চার দিকে নজর দিতে হবে: জেলা প্রশাসক

NJ
এপ্রিল ১৯, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেছেন, আমাদের বাংলা ইংরেজীর পাশাপাশি বিজ্ঞান চর্চার দিকেও নজর দিতে হবে। আমাদের সকল সাবজেক্ট নিয়েই পড়াশোনা করতে হবে।

রোববার (১৯ এপ্রিল) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা প্রযুক্তিগুলো কীভাবে কাজে লাগাতে পারি এটা যদি আমরা জানি তাহলে আমরা এগুলো ব্যাবহার করতে পারবো। চতুর্থ শিপ্ল বিপ্লব আসছে, বেশ কিছু প্রযুক্তি এখানে আছে। ড্রোন টেকনোলজি, ভার্চুয়ালরিয়েলিটির মত প্রযুক্তিগুলোকে যত তারাতাড়ি আমরা জানতে পারবো আমরা তত দ্রুত আধুনিক বিজ্ঞানকে আমাদের হাতের মুঠোয় আনতে পারবো।

তিনি বলেন, আমরা ফেসবুক বা গুগলে দেখি এসকল বিষয়। আমাদের এই টেকনোলজি গুলোকে যতটা প্রোডাক্টিভ ভাবে কাজে লাগাতে পারি সেটা চেষ্টা করে দেখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।