ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

NJ
এপ্রিল ১৯, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানায়।

ট্রাইব্যুনাল এ মামলায় আসামিপক্ষের শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় সংঘটিত ঘটনায় ১০ জনকে হত্যা করা হয়। মামলার প্রধান আসামি শামীম ওসমান। এছাড়া তার ছেলে ইমতিনান ওসমান অয়ন এবং ভাতিজা আজমেরী ওসমানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।