ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

সড়ক দখলমুক্ত করতে সময় বেঁধে দিল নাসিক

NJ
এপ্রিল ১৮, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অবৈধভাবে সড়ক ও ফুটপাতে রাখা ইট, বালু, দোকানসহ সব ধরনের মালামাল নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে একথা জানায় নাসিক।

গসময় আগামী ১৮ এপ্রিল শনিবার বিকেলের মধ্যে এসব মালামাল অপসারণের জন্য সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে নিজ দায়িত্বে সড়ক দখলমুক্ত না করলে পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার থেকে অভিযান চালিয়ে সড়ক দখল করে রাখা সকল অবৈধ স্থাপনা ও মালামাল জব্দ করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী, দোকান কিংবা অন্যান্য মালামাল রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। এতে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ বাড়ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।