ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জুমার নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমতপুর নিতাইপুর কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন।
জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল আমিন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এলাকার উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
নামাজ শেষে উপস্থিত মুসল্লী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সমস্যা এবং সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এমপি মনোযোগ দিয়ে তা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


