ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নদীতে

NJ
এপ্রিল ১৬, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারসহ শীতলক্ষ্যা নদীতে পড়ে যান চালক। পরে চালক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল।

তিনি বলেন, ফেরিতে ওঠার আগে প্রাইভেট কার মালিক ঘাটে নেমে যান। পরে চালক গাড়িটি ফেরিতে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। ঘটনার পরপর স্থানীয় নৌকার মাঝিদের সহযোগিতায় চালক তীরে ওঠেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করেন বলে জানান নুরুল আলম।

গাড়ি চালক জাকির হোসেন বলেন, “গাড়ির ব্রেকের সমস্যার কারণে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই। গাড়ির মালিক একটি পোশাক কারখানার চেয়ারম্যান নূর মোহাম্মদ রুদ্র।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।