ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরির জেটি থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

NJ
মে ১২, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে সদরের পশ্চিম মুক্তারপুর এলাকার শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে কাজ করার সময় শীতলক্ষ্যা নদীতে পড়ে উজ্জ্বল (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে বাল্কহেড থেকে মালামাল আনলোড শেষে ওঠার সময় শ্রমিক উজ্জ্বল অসাবধানতাবশত শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে মরদেহ উদ্ধার হয়। নিহত উজ্জ্বল ঝালকাঠি জেলার রামপুর গ্রামের প্রকাশের ছেলে। মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।